সাময়িক নিষিদ্ধ ঘোষিত অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকেকে আগামী বছরের শ্রীলংকার ৩০ সদস্যের বিশ্বকাপ প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবৈধ বোলিং এ্যাকশনের কারণে সেনানায়েকে বর্তমানে সাময়িক নিষিদ্ধাদেশের মধ্যে রয়েছেন। ইতোমধ্যেই তিনি অ্যাকশন শুধরানোর কাজ করেছেন এবং আরেকটি পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন। পরীক্ষায় মুক্তি মিললে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পাবেন তিনি।
গতকাল ঘোষিত দলে জায়গা পেয়েছেন নতুন মুখ বোলার লক্ষন সান্দাকেন এবং প্রায় তিনি বছর পর পুনরায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফারভেজ মাহরুফ।
আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ।
শ্রীলংকা ৩০ সদস্যের প্রাথমিক দল:
এ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরতেœ দিলশান, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, উপুল থারাঙ্গা, দিমুথ করুনারতেœ, আশান প্রিয়াঞ্জন, কিথুরুয়ান ভিথানাগে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকবেলা, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সেক্কুড়ে প্রসন্ন, অজন্তা মেন্ডিজ, সাচিত্রা সেনানায়েকে, জীবন মেন্ডিজ, রামিথ রামবুকবেলা, থারিন্দু কৌশল, লক্ষন সান্দাকান, সুরঙ্গ লাকমাল, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, ধাম্মিক্ প্রসাদ, শামিন্দা এরাঙ্গা, থিসারা পেরেরা, ফারভেজ মাহরুফ, নয়ান প্রদীপ, লাহিরু গেমেজ।
খবর বাসসের।
