সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক সম আলাউদ্দীন হত্যাসহ একাধীক হত্যা মামলার আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে এবার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম নাজমা খাতুন (৩০)। তিনি জেলার চিহিৃত খুনী শহরের সুলতানপুর এলাকার সাইফুল ইসলামের তৃতীয় স্ত্রী। মঙ্গলবার ভোর রাতে শহরের অদুরে বাঁকাল বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, সাইফুল রাতে তার বন্ধুদের নিয়ে তার তৃতীয় স্ত্রী নাজমার বাঁকাল বাগবাড়ীস্থ বাড়িতে যান। সেখানে তারা মদ্যপান করেন। মঙ্গলবার সকালে নাজমার মরদেহ পাশের একটি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, নাজমাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। সাইফুল ইসলাম ও তার বন্ধুদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে ওসি নিশ্চিত করেছেন।
