আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ কিশোর জখমটঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ০১:০১

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে ব্লেড দিয়ে পুচিয়ে একে অপরকে জখম করেছে। এতে ৫ কিশোর গুরুতর আহত হয়। আহতরা হলো ফয়সাল (১৫), আশরাফুল(১৫), নয়ন (১৪), সোহেল (১৪), ও নয়ন-২ (১৩)। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। প্রাথমিক চিকিত্সা শেষে তাদেরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে নিজ নিজ কক্ষে নিয়ে যাওয়া হয়।

টঙ্গী সরকারি হাসপাতাল ও কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, মঙ্গলবার সকালে নাস্তা করার সময় বসার জায়গা নিয়ে কেন্দ্রের বড়দের সাথে ছোটদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রুম থেকে ব্লেড এনে একে অপরকে পাল্টাপাল্টি পুচিয়ে গুরুতর জখম করে। কেন্দ্রের নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।