এশিয়ান চ্যম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে প্রতিপক্ষকে থুতু মারায় আট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আল হেলালের ফরোয়ার্ড নাসের আল-শামরানি। বুধবার আল-আরব নিউজে এই তথ্য জানানো হয়।
সৌদি স্ট্রাইকার নাসের এশিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এর ডিফেন্ডার ম্যাথুউ স্পিরানোভিককে থুতু মারায় মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারবেন না।
এছাড়া এশিয়ান ফুটবল ফেডারেশন তাদের ঘোষণায় আরো জানিয়েছে, গুয়ানঝোউ এভারগ্রান্ডে’র কোচ মার্সেলো লিপ্পিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওয়েস্টার্ন সিডনির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল চলার সময় মাঠে ঝগড়া করার কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। এছাড়া তাকে আরো পাঁচ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
একই অপরাধে গুয়ানঝোউ’র সহকারী কোচ ম্যাসিমিলিয়ানো মাদ্দালোনি, ফিজিওথেরাপিস্ট সিলভারো কোট্টি ও ওয়ান্ডারার্স এর প্রধান কোচ টনি পোপোভিককে দুই ম্যাচ করে নিষিদ্ধ ও দুই হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
