বেনাপোলে দেড় কোটি টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৩:৪০
পার্সেল কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন বেনাপোল অফিসে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
যশোর ২৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসএ পরিবহন’র বেনাপোল অফিসে অভিযান চালিয়ে ১৬টি সোয়েটার নিটিং ম্যাশিন এবং যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ সময় এসব মালামালের কোন মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ৬০ লাখ টাকা ধরা হযেছে। এ সব যন্ত্রাংশ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোর পোর্ট থানায় মামলা হয়েছে।