নীলফামারীর ডোমার উপজেলায় নকল সারের দোকান ও গোডাউন সিলগালা করে ভ্র্যাম্যমাণ আদালতে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালতটি পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথশ শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান।
বুধবার বেলা তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধরনীগঞ্জ বাজারে সার ব্যবসায়ী মমিনুর রহমানের দোকান ও গোডাউন থেকে পদ্মা অয়েল কোম্পানির মুক্তা প্লাস নামের জিংক সালফেট মনোহাইড্রেট সারের ১ কেজি ওজনের ৩৬০ প্যাকেট নকল সার উদ্ধার করে। ইউএনও’র উপস্থিতিতে উদ্ধারকৃত নকল সারের প্যাকেটগুলো ধারনীগজ্ঞ বাজার সংলগ্ন পরিত্যাক্ত একটি স্থানে গর্ত করে পুতে ফেলা হয়।
