নগরীর কাটপট্টি রোডের একটি প্রেস থেকে গতকাল বুধবার সাঞ্জু ভুঁইয়া (৫০) নামের এক বাঁধাই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাঞ্জুর বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা সদরে।
স্টার প্রিন্টিং নামের ওই প্রেসের মালিক আকতার হোসেন খান জানান, সাঞ্জু দীর্ঘদিন থেকে প্রেসে বাঁধাইয়ের কাজ করতেন। গতকাল অন্য শ্রমিকেরা তাকে সাঞ্জুর মৃত্যুর খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
