দুই পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ০৩:৫৯

বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চানপুর গ্রামে পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুই আসামিকে ছিনতাই করা হয়েছে। আহত দুজন মুক্তাগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাদের নাম শাহীনুর রহমান (৩০) ও রেজানুর রহমান (৪০)। ছিনতাই হওয়া আসামিরা হলেন জুলহাস ও বাবুল।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘চানপুর গ্রামে পুলিশের অভিযান চলছে’। মাত্র দুজন এএসআই অভিযানে যাওয়া কতটুকু নিরাপদ, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তখন থানায় ছিলাম না।’