টেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১২:৩০
 
কক্সবাজারের টেকনাফে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নদীর তীর থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। 
 
শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের পেটি অফিসার আমিনুল জানান, ভোরে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নদীর তীরে অভিযান চালানো হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী একটি ব্যাগ পেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে প্রায় ৬০ লাখ টাক মূল্যের ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।  
টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম আশিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে নাফনদীর তীরে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।