গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিমকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন নিতে গেলে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন নিতে গেলে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক তাসকিনুল ইসলাম আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।
প্রসঙ্গত, এর আগে তার বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলার চার্জশীট আদালতে দাখিল করলে স্থানীয় সরকার বিভাগের এক আদেশবলে তাকে গত ২ অক্টোবর ২০১৪ ইং সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়।
