সানিয়া মির্জা এবং শোয়েব মলিক দুজন-দুজনকে বহুদিন ধরে এড়িয়ে চলছেন বলে মিডিয়ায় খবর শোনা যাচ্ছে। সব মহলে গুঞ্জন, কেরিয়ারে সাফল্যের পর সাফল্য পেলেও ব্যাক্তিগত জীবনে কি ব্যর্থ হচ্ছেন সানিয়া মির্জা? অনেকেই বলছেন, আগে কোথাও খেলতে গেলে শোয়েবের কথা অবশ্যই বলতেন সানিয়া। কিন্তু এখন শোয়েবের কথা উঠলে নাকি সেই প্রসঙ্গে এড়িয়ে যান সানিয়া।
২০১০ সালে সালে নানা বিতর্কের মধ্যে শোয়েবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। কিন্তু এবছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে দুজনের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে।
