জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি, সাসপেন্ড ৩

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ০১:১০

বৃহস্পতিবার জয়পুরহাটে ‘কেআইপি-১৩’ তেলবাহি ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ওই গাড়িতে কর্তব্যরত তিন নিরাপত্তা বাহিনীর সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) এবং ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ মহব্বতজান চৌধুরী বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় জানান, কেআইপি-১৩ তেলবাহি গাড়িতে কোনো যাত্রী পরিবহণের সুযোগ নেই। উক্ত গাড়িতে অবৈধভাবে ভ্রমনের সময় হতাহতের ঘটনা তদন্তের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এওএম অপারেটর, পার্বতীপুর মোঃ শাহ আলম তালুকদারকে আহবায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং ওই গাড়িতে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কমিটিকে যথাশীঘ্র সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে