গাজীপুরের মৌচাক ভান্নারা লেভেল ক্রসিং খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে টেম্পোর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, পৌনে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ভান্নারা লেভেল ক্রসিংয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ ঘটে। এতে টেম্পোর ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
