অনেক অনুরোধ আসা সত্ত্বেও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ডিজলাইক বাটনের পক্ষে নন। তিনি মনে করেন, এটি কোনো ভাল আইডিয়া নয়। বরং কোম্পানিটি আরো বেশি অনুভূতি প্রকাশের উপায় যোগ করার উপর জোর দিয়েছে। খবর: এনডিটিভির।
বৃহস্পতিবার মেনলো পার্কে এক প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, ডিজলাইক বাটন ভালো কোনো আইডিয়া নয়। আর ফেসবুক এরকম কিছু করার পরিকল্পনা করছে না।
তিনি বলেন, এর আগেও অনেকে ডিজলাইক বাটন নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। কেননা, তারা কোনো অপছন্দের জিনিস এই বাটন দিয়ে জানাতে চান। কিন্তু আমরা মনে করি, এটি সবার জন্য ভালো হবে না। তাই আমরা এটা বানাব না। ফেসবুকের কোনো পোস্ট ভালো, নাকি মন্দ তার প্রকাশের জন্য ভোট দেয়া পদ্ধতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি সামাজিক যোগাযোগের েেত্র খুব মূল্যবান ভাল হবে বলে আমি মনে করি না।
তিনি আরো বলেন, আমার কয়েকদিন ধরেই চিন্তা করছি কিভাবে মানুষ তাদের আবেগ ফেসবুকে প্রকাশ করতে পারে। ফেসবুকের আসক্তি নিয়ে করা প্রশ্নে জুকারবার্গ বলেন, সামাজিকতার ক্ষেত্রে বাঁধাধরা সময় মানা হয় না, যোগাযোগই মুখ্য। বন্ধু ও আত্মীয়ের সঙ্গে যোগাযোগের জন্য এটি দরকার আছে। আমার মনে হয় না এটি সময়ের অপচয়।
