যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের আঘাতে তুষারপাত, ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। গত ছয় বছরের মধ্যে এ সময় সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।
স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪০টির মতো ফøাইট বাতিল কারা হয়েছে। এরই মধ্যে ঝড়ের কারণে উপকূল এলাকায় বেশ কয়েকটি বন্যা এবং উঁচু এলাকায় ভূমিধ্বসের ঘটনাও ঘটে। প্রায় দেড় লাখ মানুষ বৃহস্পতিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকলেও বিকেলের দিকে তা স্বাভাবিক হয়।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন মুখপাত্র টড মরিস বার্তাসংস্থা এএফপি’কে জানান, গত তিন বছরের মধ্যে পশিচম উপকূলে এটা সবচেয়ে বেশি শক্তিশালী ঝড়।
