কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করলেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। বিয়ের দুই বছর পূর্ণ করলেন তারা। ভক্ত ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
শুক্রবার দুপুরে সাকিব তার ফেইসবুক পেইজে বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে শিশিরকে নিয়ে কেট কাটার ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, আজ আমাদের বিবাহ-বার্ষিকীর দুই বছর পূর্ণ হলো। জীবনের সেরা দুইটি বছর আমি আমার স্ত্রীর সঙ্গে কাটালাম।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়েছিল। ২০১২ সালের ১২ ডিসেম্বর তারা বিয়ে করেন।
