রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।