যশোরে অস্ত্র-গুলিসহ তিন যুবক আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৫:১২
যশোর শহরের বকচর এলাকায় পুলিশ শনিবার সকালে একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন, শহরের মুড়লী জোড়া মন্দির এলাকার মাহমুদ হাসান (৩২), সেলিম হোসেন (২৮) এবং বড়ভেকুটিয়া গ্রামের এনামুল হক (৩৫)।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলিশের একটি দল বকচর এলাকায় অভিযান চালিয়ে পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেফতার করে।
এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।