টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৫:২৬
 
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্টমন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মং মং সেন গ্রেফতার হয়েছে। শনিবার দুপুর ১ টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার তার বাড়ির নিচ তলার স্বর্ণ দোকান থেকে তাকে আটক করা হয়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসন  মং মং সেনের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।