সুন্দরবনের ট্যাংকারডুবির ঘটনায় ছড়িয়ে পড়া তেল অপসারণে অর্ধশতাধিক ট্রলার ও নৌকা নামিয়েছে বন বিভাগ। এগুলোতে করে শ্রমিকরা তেল অপসারণে কারঝ করছে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, তেল অপসারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। সকাল থেকেই তেল অপসারণে কাজ চলছে।
শ্যালা নদী ছাড়াও খালগুলোতেও তেল অপসারণে কাজ চলছে। নদী থেকে সংগ্রহ করা তেল নৌকায় করে তীরে এনে মাটিতে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে। বন বিভাগ ছাড়াও স্থানীয় জনগণ তেল সংগ্রহ করছে।
গত মঙ্গলবার সুন্দরবনের শেলা নদীতে সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংকার একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়।
