খুলনায় গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৬
 
খুলনার তেরখাদায়  গণপিটুনিতে দুই ‘ছিনতাইকারী’ নিহত  হয়েছেন। এতে আরো দুই ছিনতাইকারী আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মোকামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শাকুর (৩২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। 
আহত দুই ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত দুইজনের মধ্যে শাকুর (৩২) নামে এক ছিনতাইকারীর পরিচয় পাওয়া গেছে। 
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, সকাল নয়টার দিকে চাল ব্যবসায়ী অশোক কর্মকার দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে ইজিবাইকে খুলনার দিকে আসছিলেন। পথিমধ্যে রূপসার আব্দুলের মোড়স্থ পল্লী বিদ্যুৎ অফিসের অদূরে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী ইজিবাইকের গতিরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে ঐ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। মোবাইল ফোনে খবর পেয়ে তেরোখাদার মোকামপুর বাজারে জনতা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। এসময় গুলিতে পল্লী চিকিৎসক আলমগীর হোসেন শেখ বাচ্চু (৪০) আহত হন। এক পর্যায়ে  জনতা আলী আকবর (৩৮), শাকুর (৩২), মোজাফফরের ছেলে জিল্লু (৩০) ও অজ্ঞাত পরিচয় একজনসহ চার ছিনতাইকরীকে আটক করতে সম হয়। এসময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
ক্ষুদ্ধ জনতা এ সময় আটক চার ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়।