কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীরে অভিযান চালিয়ে আট হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকালে সদর ইউনিয়নের আড়াই নং সুইচ গেইট এলাকা থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজাল আল-জাহিদ জানান, শনিবার নাজির পাড়ার বিওপির হাবিলদার শামসুর নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফনদীর আড়াই নং সুইচ গেইট এলকায় দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত আট হাজার ইয়াবা বিজিবির সদর দপ্তরে জমা রাখা হয়। যা পরবর্তীতে ধ্বংস করা হবে জানিয়েছেন তিনি।
