ভারতকে হারিয়ে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উত্তেজক সেমিফাইনালে চির প্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিল ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌছে গেল পাকিস্তান।
সেমিফাইনালে শুরুটা ভালোই করেছিল সর্দার সিং ব্রিগেড। কিন্তু সেই অবস্থান ধরে রাখতে পারল না মেন ইন ব্লু। মহম্মদ আরসলান কাদির পাকিস্তানের হয়ে জয় সূচক গোলটি করে তাদের পরাজয় ডেকে আনলেন।
চ্যাম্পিযন ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপরীতে খেলবে জার্মানরা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল তারা।
