বগুড়ার আদমদীঘিতে গত শনিবার রাত সাড়ে ৮টায় বেবিট্যাক্সি ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৬ যাত্রী আহত হয়েছে। নিহতের নাম সাজেদুল পারভেজ (২৮)। আহতরা হলেন, অষ্ট সরকার (৭০), সজিত সরকার (২২), উজ্জল হোসেন (২৬), জিল্লুর রহমান (৩০), রাসেল (২০) মাহিনুর রহমান (২৬)।
স্থানীয়রা জানায় গত শুক্রবার রাত সাড়ে ৮টায় সান্তাহার থেকে যাত্রীবাহী একটি বেবিট্যাক্সি আদমদীঘির ব্রিজের পশ্চিম পাশে পৌঁছলে সন্তাহারগামী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন। অন্যান্যদের অবস্থার অবনতি হলে বগুড়ায় স্থানান্তর করা হয়।
