নরসিংদী চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৫:১০
নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চোধুরী ও বিচাপতি মো. খসরুজ্জামনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। 
রাশেদুল হাসান রিন্টু নামে এক প্রার্থী এই নির্বাচন বন্ধের নির্দেশ চেয় এ রিট করেন। রিটে বলা হয়, নিজামুদ্দিন ভূঁইয়া লিটন, আবদুল মোমেন মোল্লা, মোমেন সরকার একই সঙ্গে এফবিসিসিআই ও নরসিংদীর চেম্বার অফ কমার্সের ভোটার। বাণিজ্য সংগঠন বিধিমালা ৯৪- এ (৫ এর ঘ) বলা আছে কোনো সদস্য একই সঙ্গে দুইটি সংগঠনের ভোটার হতে পারবেন না। এ জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ চেয়ে রিট করা হয়। আবেদনকরীর পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।