চাটমোহরে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৬:২২
চাটমোহরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে পৌর শহরের বালুচর মহল্লার নিখিল চন্দ্র সরকারের মেয়ে ইতি রাণী সরকার (১৫) সবার অগোচরে নিজ ঘরে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার চেষ্টায় চালায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।