কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অপহরণের অভিযোগে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া মাঈনুদ্দীন একই শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। পথে কাঁচপুর এলাকায় পুলিশের গাড়ী দেখতে পেয়ে মাঈনুদ্দীন ওই ছাত্রীকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
মাঈনুদ্দীন দীর্ঘদিন ধরে উত্যক্ত করত বলে অভিযোগ এনে ওই ছাত্রী মামলা করেছে।
ওই মামলার ভিত্তিতে মাঈনুদ্দীনকে রবিবার দাউদকান্দি থানা পুলিশ গ্রেফতার করেছে।
