বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার বড়বড় প্রকল্প গ্রহণের নামে কমিশন বানিজ্যে লিপ্ত রয়েছে। সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি সরকারি বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। আগামীতে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার আসলে তখন সেগুলি তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে। তারা দেশের জনগণের ভালো চায় না।
গতকাল রবিবার দুপুরে হোটেল উজান ভাটিতে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে হান্নান শাহ সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহামনের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
