ফরিদপুরের মধুখালীতে মুরাদ হোসেন নামের এক গাঁজা ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাইয়ের নেতৃত্বে পরিচালিত আদালত এ সাজা প্রদান করেন।
মধুখালী উপজেলা সদরের বনমালিদিয়া গ্রাম থেকে পাঁচ কেজি গাঁজাসহ মুরাদ হোসেনকে আটক করে ফরিদপুর র্যাব-৮। আদালতের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়। দণ্ডিত মুরাদ হোসেনের বাড়ি বনমালিদিয়া গ্রামে।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল মুরাদ হোসেনকে আটক করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে।
