ভাঙ্গায় প্রবাসী স্বামীর ১১ লাখ টাকা আত্মসাৎ, গৃহবধূ গ্রেফতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৫
প্রবাসী স্বামীর ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রবিবার গোপালগঞ্জ থেকে সুর্বনা আক্তার মুক্তা (২৬) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার উপ-পরিদর্শক মিরাজ জানায়, গৃহবধূর শ্বশুড়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে বাকী ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার পৌর সদরের কাপুরিয়া সদরদী গ্রামের প্রবাসী কেএম সাকিব হোসেন লাবলুর সাথে গোপালগঞ্জ জেলার সুবর্না আক্তার মুক্তার নয় বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পরেই লাবলু নববধূকে রেখে বিদেশে চলে যায়। সেখান থেকে তার কষ্টার্জিত ১১ লাখ টাকা ও কয়েক ভরি স্বর্নসহ দামী জিনিস পত্র স্ত্রীকে পাঠায়। সম্প্রতি লাবলু দেশে ফিরে স্ত্রীকে তার শ্বশুড় বাড়ী আনতে গেলে উভয়ের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত সুর্বনা আক্তার মুক্তা বলেন, ‘আমার উপর শ্বশুড় বাড়ীর লোকজন অমানুষিক নির্যাতন করেছে। কোথায় আমি মামলা দিব উল্টো তারাই আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে।’