ছাত্রী অপহরণ, গ্রেফতার সহপাঠী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৭:১৮
 
 
 
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের আব্দুল মতিনের নবম শ্রেণি পড়ুয়া ছাত্র মাঈনুদ্দীন একই শ্রেণির পড়া এক ছাত্রীকে অপহরণ করেছে বলে ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় কাঁচপুর এলাকায় পুলিশের গাড়ি দেখতে পেয়ে ফেলে মাঈনুদ্দীন পালিয়ে যায়। ছাত্রীর স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারী মাঈনুদ্দীনকে রবিবার দাউদকান্দি থানার পুলিশ গ্রেফতার করেছে।
ছাত্রীর অভিভাবকদের অভিযোগ, মাঈনুদ্দীন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত এবং ছাত্রীর হাতের আঙ্গুলের কিছু অংশ কেটে দিয়েছে বলে।