চট্টগ্রামের চন্দনাইশে ট্রলির চাপায় জুবরিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার চাগাচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ওবাইদুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুবরিয়া বাড়ির সামনে সড়কে খেলা করছিল। এ সময় একটি ট্রলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
