ফেসবুক সার্চ রেজাল্টে বিং এর ওয়েব সার্চ রেজাল্ট দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
একজন ফেইসবুক মুখপাত্র বলেন “এখন ফেইসবুক সার্চে ওয়েব সার্চ রেজাল্ট দেখাচ্ছি না আমরা। তবে মাইক্রোসফটের সঙ্গে এখনও ভালো সম্পর্ক রয়েছে আমাদের।”
তথ্য প্রযুক্তি সাইট 'টেকক্রাঞ্চ' জানিয়েছে, সোমবার থেকে ফেইসবুকের নিজস্ব সার্চ ইঞ্জিনে যোগ হয়েছে নতুন টুল, যা পুরনো কমেন্ট ও অন্যান্য তথ্য খুঁজে বের করা সহজ করে দেবে।
২০০৭ সালের অক্টোবরে ২৪ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ফেইসবুকের সঙ্গে সম্পর্কের সূচনা করে মাইক্রোসফট।
