উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপছে মানুষ। বিশেষ করে গ্রামগুলিতে সরেজমিনে দেখা গিয়েছে গরম কাপড় না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তারা।
গতকাল রোববার সকালে জেলেপাড়া গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বললে তারা বলেন, জেলা প্রশাসকের কাছে কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ওই গ্রাম দুটির হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হবে।
