রংপুরে কয়লার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ০৪:৩৩
গতকাল রোববার রংপুরের ইটভাটা মালিক-শ্রমিকেরা কয়লার সংকট দূর ও ইটভাটার অস্তিত্ব রক্ষায় রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। তারা বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লা রেশনিং পদ্ধতিতে বরাদ্দ প্রদান ও ভারত থেকে কয়লা আমদানি করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। পরে জেলা প্রশাসকের কাছে এসব দাবিতে তাঁরা স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনের আগে দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাবেশে রংপুর জেলা ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এম আজিজুল হক প্রমুখ বক্তৃতা করেন।