পাকিস্তানকে হারিয়ে হকি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছে জার্মানি। রবিবার কালিঙ্গা স্টেডিয়ামে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় দলটি।
খেলা শুরুর ১৮ মিনিটে ক্রিস্টোফার ওয়েসলে জার্মানির পক্ষে প্রথম গোল ও ৫৬ মিনিটে ফোরিয়ান ফুচস দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। জার্মানি সর্বশেষ ২০০৭ সালে ট্রফি জয় করেছিল।
প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিল জামার্নি। প্রথাম কোয়ার্টারের প্রথম মিনিটে একটি কর্নারের সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি দলটি। ১৮ মিনিরে মাথায় ওয়েসলে খুব কাছ থেকে প্রথম গোলটি করেন। অর্ধসময়ে জার্মানি এগিয়ে থাকে ১-০ ব্যবধানে।
তৃতীয় কোয়ার্টারে দুই দলই স্কোরের জন্য বেশ লড়াই করেছে। পাকিস্তানের দুইজন খেলোয়াড়কে নিষিদ্ধ করার কারণে বেশ চাপেই ছিল তারা। দলটিকে বেশ ভালভাবেই প্রতিহত করতে পেয়েছে জার্মানরা।
ম্যাচের ৪৭ মিনিট ও ৫২ মিনিটে দুইবার পেনাল্টি পায় জার্মানি। কিন্তু দুইবারই ব্যর্থ হন ক্রিস্টোফার রুহর।
৫৬ মিনিটের মাথায় জার্মানির সহ-অধিনায়ক মোর্তিজ ফারসটে বড় পাস দেন ফুচেসকে। এই সুযোগকে কাজে লাগিয়েছেন ফুটেস। বেশ ভালভাবেই দলের দ্বিতীয় গোলটি করে নিজেদের জয় নিশ্চিত করেন তিনি। সূত্র: এনডিটিভি।
