সাতক্ষীরা শহরে ডাকাতি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৩:৩৭
সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া এলাকায় সরকারি কলেজ রোডস্থ একটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণের অলংকার ও একটি মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাড়ীর মালিক আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাতদল তার দ্বিতল আবাসিক ভবনের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। 
এদিকে শহরের কেন্দ্রে ডাকাতির এ ঘটনায় এলাকার সবাইকে আতঙ্কে ফেলেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ‘ঘটনাটি তিনি শুনেছেন।’