হাইকোর্টে জামিন আবেদন ক্রিকেটার রুবেলের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৬:৪১
 
হাইকোর্টে জামিনের আবেদন করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে তার আইনজীবী জামিন আবেদন করেন। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে শনিবার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী।