ঝিনাইদহে একটি জাপানি পিস্তল ও একটি শার্টারগানসহ শহিদুল ইসলাম পচা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার ভোরে হরিণাকুন্ডু উপজেলা পার দখলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার নিয়াজ মোহম্মদ ফয়সাল জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে পার দখলপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম পচাকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে পিস্তল ও শার্টারগান উদ্ধার করা হয়। তিনি তিনটি হত্যা, একটি ডাকাতি ও দুইটি বিস্ফোরক আইনের মামলার আসামি।
