নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৩০ লাখ টাকার সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ছনপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গাড়ীর চালক মোস্তফা জানান, চট্রগ্রাম থেকে সুতা ভর্তি কাভার্ডভ্যানটি মাধবদী যাচ্ছিল। আড়াইহাজার উপজেলার ছনপাড়ায় পৌঁছালে একদল ছিনতাইকারী একটি মাইক্রোবাস দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে কভার্ডভ্যানটির গতি রোধ করে। এ সময় চালক মোস্তফা ও হেলপার সুমনকে বেঁধে রুপগঞ্জের আতলা নামক স্থানে নিয়ে যায়। পরে থানায় এসে চালক ও হেলপার পুলিশকে এ ঘটনা জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় সুতার মালিক হুমায়ন বাদী হয়ে মামলা করেছেন।
