বিএসএফ'র হাতে বাংলাদেশি আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৫

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মওদুদ (২৫) নামে ওই যুবককে আটক করে তারা।
তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের মাঈনুদ্দীন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মওদুদ চল্লিশপাড়া সীমান্তের ৮১/১০ (আর) সীমান্ত পিলার পার হয়ে ভারতে প্রবেশ করলে জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবি জানিয়েছে, মওদুদকে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে।