চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাগ্রাম এলাকা থেকে সোমবার প্রায় এক হাজার বোতল ভারতীয় ফেনসিডিলসহ গোলাপ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গোলাপ হোসেন চামাগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সকাল সাড়ে পাঁচটার দিকে চামাগ্রাম এলাকার গোলাপ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গোলাপ হোসেনকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
