ইন্দোনেশিয়ার একটি গ্রামে ভূমিধ্বসের পর সোমবার নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা হাত ও বেলচা দিয়ে মাটি খুঁড়ে অনুসন্ধান চালাচ্ছেন। প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও ৫৭ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার রাতে জাভা দ্বীপের জেম্বলাং গ্রামে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
পুলিশ ও সৈন্যসহ প্রায় দুই হাজার উদ্ধারকর্মী লাল রঙের কাদা মাটির স্তুপ খুঁড়ে অনুসন্ধান করছেন।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নুগ্রুহো জানিয়েছেন, সোমবার বিকেল পর্যন্ত ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৫৭ নিখোঁজ রয়েছেন।
প্রবল বর্ষণের কারণে প্রাথমিক উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও রোববার থেকে আকাশ পরিষ্কার রয়েছে।