রুবেলকে বিয়ে না করার পরামর্শ তসলিমার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৫
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে বিয়ে না করার জন্য চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপীর প্রতি পরামর্শ দিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের ফেসবুক স্ট্যাটাসে হ্যাপীর উদ্দেশে এ পরামর্শ দিয়েছেন তিনি।
তসলিমা তার স্ট্যাটাসে লিখেছেন, হ্যাপির বয়সে আমি কোনো হিজাবও পরিনি, প্রেমিকের সঙ্গে শুইওনি, বিয়ের অনেক পরে শুয়েছি, তখন আমার শরীর জুড়ে রক্ষনশীলতা ছিল। অবশ্য ধর্মান্ধতা ছিল না, আজকালকার মেয়েদের হিজাব যত বেশি উর্ধাঙ্গে উঠেছে, তত বেশি নিম্নাঙ্গ থেকে খসেছে, মেয়েদের স্বাধীনতায় আমি ১০০ ভাগ বিশ্বাস করি। হ্যাপি দুনিয়াকে জানিয়ে দিয়েছে রুবেলের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা,  তাকে ধর্ষণ করার কথা, লজ্জায় আশঙ্কায় সে একা একা কাঁদেনি, এ খুব ভালো কাজ। কিন্তু শুয়েছে বলে বা ধর্ষিতা হয়েছে বলে তার কেরিয়ার নষ্ট হয়ে গেল, এমন ভাবাটা ঠিক নয়। হ্যাপিকে বিয়ে করতে চায়নি রুবেল, মডেলদের সম্পর্কে ইডিয়ট এর মত মন্তব্য করেছে, নষ্ট ছেলের মত অন্য মেয়েদের সঙ্গে ফস্টি নস্টিকরেছে- এমন অশিক্ষিত, অবিবেচক, অপদার্থ, লম্পট, প্রতারক, ধর্ষককে হ্যাপি কেন বিয়ে করতে চায়, বুঝি না! ওকে যা ইচ্ছে তাই করুক, কিন্তু ভুলেও যেন বিয়েটা না করে।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন অাইনে মামলাটি করেন চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপী। ওই মামলায় সোমবার চার সপ্তাহের আগাম জামিন নিয়েছেন রুবেল। তবে বিয়ে করলে মামলা তুলে নেবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হ্যাপী।