নতুন কুর্নিকোভা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ২১:২৬
 
সম্ভবত টেনিসই একমাত্র খেলা যেখানে গুণের সাথে সাথে রুপেরও সমাদর করা হয়। তেমনি টেনিস খেলোয়াড় হিসেবে যতটা নন, ঢের বেশি রূপের কারণে আলোচনায় ছিলেন আনা কুর্নিকোভা। টেনিস কোর্ট ছেড়ে মডেলিং ক্যারিয়ার নিয়েই এক সময় ব্যস্ত হয়েছেন সাবেক এই রাশান টেনিস তারকা। অনেকদিন পর তেমনই আরেকজন কুর্নিকোভার আবির্ভাব হয়েছে টেনিসের কোর্টে। নতুন এই কুর্নিকোভার নাম ইউজেনি বুচার্ড। কানাডার তরুণী এই টেনিস তারকা দেখতে শুনতে বেশ ভাল, উপরি পাওনা হিসেবে রয়েছে ৫ ফুট ১০ ইঞ্চির উচ্চতা।
সেই শিশুকাল থেকেই মডেলিং সম্পর্কে আগ্রহ টেনিস তারকা ইউজিনির। অবশেষে সত্যি হতে চলেছে তার স্বপ্ন। মডেলিং এজেন্সি আইএমজি মডেলসের সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে ২০ বছর বয়সী লাস্যময়ী ইউজেনি বুচার্ডের।