সেই ট্যাংকারসহ চারজন গ্রেফতার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০০:৩৭

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন-৭’ কে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়া ট্যাংকার ও এর মাস্টারসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ট্যাংকারসহ তাদের আটক করা হয়। গত ৯ ডিসেম্বর ওটি সাউর্দান ডুবির ঘটনায় নদীতে ছড়িয়ে পড়ে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি ফার্নেস অয়েল। ঘটনার ৫ দিন পর ১৪ ডিসেম্বর নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জে আটককৃতরা হলো ‘এমটি টোটাল’-এর মাস্টার মোস্তফা (৫৩), ট্যাংকারের কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)।