গাইবান্ধায় অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৯
 
গাইবান্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মঙ্গলবার সকালে দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ডাকাত সর্দার মো. সাইদুরকে (৪১)গ্রেফতার করেছে।
 গাইবান্ধা সদর থানার ওসি রজিউর রহমান জানান, সাইদুর  অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।