চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২১:০১
 
চৌদ্দগ্রামে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় হাসান শাহী (৫৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর দুই ব্যক্তিও আহত হন।
জানা গেছে, হাসান শাহীসহ তিনজন একটি মোটর সাইকেল যোগে বিকেলে ফেনী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম বাজারের যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের জগন্নাথ পেট্রোল পাম্প এলাকায় একটি গাড়ির ধাক্কায় হাসান শাহী পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।