মানিকছড়িতে গুলিতে আহত জেএসএস নেতার মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০১:৩০

খাগড়াছড়ির মানিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত জেএসএস নেতা মংসাজাই মারমা ওরফে জাপান বাবু (৫০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকালে মারা গেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় মানিকছড়ির রাজপাড়াস্থ নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে শিক্ষক চিংসামং চৌধুরী নিহত ও জেএসএস-এর মানিকছড়ি উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু গুরুতর আহত হন। মঙ্গলবার বিকালে জাপান বাবু মারা যান।
জেএসএস নেতা ধীমান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের বুলেট কেড়ে নিয়েছে শিক্ষক চিংসামং চৌধুরী ও জেএসএস নেতা মংসাজাই মারমা প্রকাশ জাপান বাবুর প্রাণ। তবে ইউপিডিএফ এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি বার বার অস্বীকার করে আসছে।

মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, স্বজনরা জাপান বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।