ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফির ফাইনালে রিয়াল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১০:৪০



ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি থেকে আর এক কদম দূরে রিয়াল মাদ্রিদ।  মঙ্গলবার রাতে সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব ক্রুজ অ্যাজুলকে দাঁড়াতে দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ৪-০ গোলে বড় জয় পেয়েছে রিয়াল। দলের পক্ষে সার্জিও রামোস, করিম বেনজামা, গ্যারেথ বেল ও ইসকো প্রত্যেকেই একটি করে গোল করেন।

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের লা লিগাসহ ছোট-বড় মোট ৭৯টি ট্রফি জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু এখন পর্যন্ত জিততে পারেননি ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি। তবে এর আগে এই লিগে ২০০০ সালে একবারই অংশ নিয়েছিল ক্লাবটি। সেবার সেমিফাইনালে তাদের মিশন শেষ হয়ে যায়।
অবশ্য ফিফা ক্লাব বিশ্বকাপে এবার শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে রোনালদো-বেনজামারা।